বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

গুম কমিশন দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে আজ

গুম সংক্রান্ত তদন্ত কমিশন আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে।

আজ বুধবার (৪ জুন) সকাল ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।

কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নূর খান, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন, “প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশ করতে হবে। এটি শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক মহলেও আগ্রহ সৃষ্টি করেছে।” তিনি বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার ভয়াবহ চিত্র আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা অমানবিকতার পরিচয় দেয়। এসব ঘটনাকে তুলে ধরতে একটি ‘হরর মিউজিয়াম’ স্থাপন করা যেতে পারে।”

প্রধান উপদেষ্টা কমিশনকে পরামর্শ দেন, রিপোর্টে উল্লেখিত সুপারিশগুলো কোন কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ে তা স্পষ্টভাবে চিহ্নিত করতে, যাতে সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারে।

কমিশনের একজন সদস্য জানান, তদন্তকালে অনেক কর্মকর্তা অনুশোচনায় ভুগে কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কেউ কেউ লিখিত চিঠির মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেছেন। এই চিঠিগুলো গণভবনেও পৌঁছেছে, যার স্বীকৃতি দিয়েছেন তৎকালীন সেনাপ্রধান।

কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সদস্যরা জানান, মোট অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া এখনও প্রায় ৩০০ জন গুমের শিকার ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

কমিশন প্রধান নিখোঁজ ব্যক্তিদের পরিবারের জন্য আইনগত ও আর্থিক সহায়তা নিশ্চিত করার প্রস্তাব দেন। বিদ্যমান আইনে সাত বছর নিখোঁজ থাকলে কাউকে মৃত ঘোষণা করার বিধান রয়েছে। তিনি তা কমিয়ে পাঁচ বছরে আনার সুপারিশ করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু
সমুদ্রপাড়ে ফুরফুরে মেজাজে প্রভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.