বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদে ‘প্রিয় প্রজাপতি’ নাটকে অপূর্ব-ফারিণ

দেশে ও বিদেশে ছোট পর্দার জনপ্রিয় দুই নাম জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ব্যস্ততা আছে তাদের ওটিটিতেও, যা উৎসব এলে বেড়ে যায় কয়েকগুণ। ব্যস্ততার এ ধারাবাহিকতা আসন্ন ঈদুল আজহাতেও বজায় আছে ছোট পর্দার বড় এ দুই তারকার।

আসন্ন এ ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন পরিচালিত নতুন নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের লেখা ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন তিনি।

রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিন। গল্পে দেখা যাবে—মুগ্ধ (অপূর্ব) একজন অলস প্রকৃতির অফিসকর্মী, যিনি প্রতিদিনই অফিসে দেরি করেন। তাকে শাসনে রাখতে নিয়োগ দেয়া হয় একজন কঠোর স্বভাবের সহকর্মী—প্রজাপতি (ফারিন)। ধীরে ধীরে তাদের খুনসুটি থেকে গড়ে ওঠে এক মিষ্টি সম্পর্ক।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘প্রিয় প্রজাপতি’ একদম খাঁটি ফিল-গুড কনটেন্ট। আধুনিক ঢঙে নির্মিত এ নাটকটি হাস্যরস আর ভালোবাসার সহজ মিশেলে দর্শকদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।

নাটকের জন্য একটি মৌলিক গানও তৈরি হয়েছে। সোমেশ্বর অলির কথায় গানটির শিরোনাম ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোঁপায়?’। সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব, গেয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন আতিয়া আনিসা।

এ নাটকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামা’।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.