শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা প্রকৃত মুক্তিযোদ্ধা : ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধবিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান—প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন।

আজ বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মুজিবনগর সরকারের দায়িত্বশীলরা সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের অধীন কর্মকর্তা-কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।”

তিনি জানান, গেজেটের প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে অহেতুক বিতর্ক তৈরি হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ (সংশোধন) গেজেট আকারে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে, শেখ মুজিব ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার পরিপ্রেক্ষিতে আজ উপদেষ্টা এই বিভ্রান্তির অবসান ঘটান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.