সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জুলাই সনদ করব, এটাই আমাদের লক্ষ্য : প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার দ্বিতীয় পর্ব শুরু উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই সনদ করব, এটাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, ইতোমধ্যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়েছে এবং একটি ঐক্যমত্যের সনদ তৈরির পথে দেশ এগিয়ে চলেছে।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়। এতে বিএনপি-জামায়াত, গণসংহতি, এলডিপি, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমি যত মিটিং করি, এরকম আলোচনায় সবচেয়ে আনন্দ পাই। এখানে বাংলাদেশের ভবিষ্যৎ রচনা হচ্ছে—এটাই আমাকে শিহরণ জাগায়। এই কাজে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

তিনি বলেন, “প্রথমে বুঝে উঠতে পারছিলাম না, কোথা থেকে সংস্কার শুরু করব। পরে সিদ্ধান্ত হলো, কয়েকটি কমিশন গঠন করা হবে। তাদের হাতে আমরা ৯০ দিনের সময় তুলে দিই। তারা খুব দ্রুত কাজ শেষ করে রিপোর্ট দিয়েছে। যদিও কিছু কমিশন সময় বেশি নিয়েছে, তাতে সমস্যা নেই।”

“তখন ভাবলাম কীভাবে ঐকমত্য তৈরি করব? সেখানে থেকেই জাতীয় ঐকমত্য কমিশনের ধারণা আসে। সেটি ফলপ্রসূ হয়েছে,” বলেন ড. ইউনূস।

আলোচনার দ্বিতীয় পর্ব প্রসঙ্গে তিনি বলেন, অনেক বিষয়েই দলগুলো কাছাকাছি এসেছে। আরেকটু এগোলেই আমরা একটি ঐক্যমত্যের সুপারিশ অন্তর্ভুক্ত করতে পারব। আমাদের লক্ষ্য, জুলাই সনদে এসব যুক্ত করে একটি ঐতিহাসিক দলিল তৈরি করা। যাতে বলা যাবে—এই বিষয়ে আমরা জাতি হিসেবে একমত হয়েছি। এটা হবে গর্বের বিষয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.