সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

মেজর সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মামলার আরও ৬ আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

এই রায়ের মাধ্যমে আদালত নিশ্চিত করেছে যে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। মেজর সিনহা হত্যার বিচারকে ঘিরে সারা দেশে যে আইনি সচেতনতা ও নজরদারি তৈরি হয়েছিল, এ রায় তা আরও এক ধাপ এগিয়ে নিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.