রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধান উপদেষ্টা

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি।

১২ জুন ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাজা চার্লস থ্রি নোবেলজয়ী এই অর্থনীতিবিদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। সফর শেষে তিনি ১৩ জুন ঢাকায় ফিরবেন।

২০২৪-এ প্রবর্তিত প্রথম কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন। দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিক দেশটির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীও। ’২৪-এর ১১ জুন সেন্ট জেমস প্যালেসে উপস্থিত থেকে রাজা ফার্স্ট অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট বান কি মুনের হাতে পুরস্কারটি তুলে দেন। দ্য কিংস ফাউন্ডেশন বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিয়ে থাকে। তবে হারমনি অ্যাওয়ার্ডটি অত্যন্ত স্পেশাল বলে দাবি করেন ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন।

জানা গেছে, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন যাচ্ছেন, এটা প্রায় চূড়ান্ত। প্রস্তাবিত ৪ দিনের ওই সফরে এখন দ্বিপক্ষীয় উপাদান যুক্ত করার প্রয়াস চলছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ জুন সরকারপ্রধান লন্ডন পৌঁছাবেন, ফিরবেন ১৩ জুন। সফরের তৃতীয় দিনে (অ্যাওয়ার্ড গ্রহণের দিন) রাজা চার্লস থ্রি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে তার। সফরের প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ অর্থাৎ সামপনী দিনের কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। ওই সময়ে দ্বিপক্ষীয় কম্পনেন্ট অর্থাৎ বৃটিশ প্রধানমন্ত্রী, দেশটির রাজনৈতিক নেতৃবর্গ, (বাইপার্টিজান লিডারশিপ), কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পর্যায়ে অ্যাপয়েনমেন্ট চাওয়া হয়েছে। ব্রিটেনে ব্যাংক হলিডে চলছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের শুরুতেই অ্যাপয়েনমেন্টগুলো চূড়ান্ত হতে পারে।

প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরে ব্রিটেন হবে ড. ইউনূসের ১১তম গন্তব্য। ১০ মাসে তিনি ১০টি দেশ সফর করেছেন। যার সূচনা ছিল গত সেপ্টেম্বরে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে। আর শেষ অর্থাৎ দশম সফর হয়েছে বিদায়ী মে মাসের সমাপনীতে জাপানে।

সর্বশেষ ৩০ তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ায় অংশগ্রহণ করতে জাপানের টোকিও সফর করেন। ২৮ থেকে ৩১ মের সফরটিতে দ্বিপক্ষীয় উপাদান যুক্ত ছিল। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ। জাপান থেকে শনিবার দেশে ফিরেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.