মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ সরকারের প্যারালাল কোনো শক্তির হস্তক্ষেপে’

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেলেন- এ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে সরকার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদনের তথ্যমতে, সরকারের সিদ্ধান্তে নয় অন্য ‘প্যারালাল’ কোনো জায়গার হস্তক্ষেপে তার বিদেশযাত্রার সুযোগ নিশ্চিত করা হয়েছিল।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এমন তথ্য জানালেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি আরো যোগ করলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে অনুকূল একটি পরিবেশ পাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটা বুঝাতে গিয়ে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের সেই প্রসঙ্গ আসে। তাই দলগুলোর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস নিজেও বলেন না যে তিনিই শুধু সরকার চালাচ্ছেন। তিনি বরং বলেছেন- আপনারা তো পরিস্থিতি বুঝতেই পারছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সেই বৈঠক নিজেও ছিলেন, বললেন এবি পার্টির চেয়ারম্যান।

৩০ মে শুক্রবার নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) হয় এই আলোচনা অনুষ্ঠান। যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যনেলে। এই টকশোতে অতিথি হিসেবে আরো ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। দেশের সমকালীন রাজনীতি, নির্বাচন, সংস্কার- এসব নিয়ে কথা বলেন দুই অতিথি।

অন্তর্বর্তী সরকার নয় মাসেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই ডিসেম্বরে তারা সব ঠিক করে ফেলতে পারবে- তেমনটি ঘটবে না বলেই মনে করেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার ডা. জাহেদ উর রহমান। তার ভাষ্যমতে, সরকার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজন করার কথা বলে, সেখান থেকে সরে গিয়ে সরাসরি জুনের কথা বললেই ভালো।

“সত্যিকারেই বাংলাদেশ এখন একটি সংকটের মধ্যে আছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছেন। ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এখনো অনিশ্চয়তা চলছে। এ অবস্থায় ভালো একটা নির্বাচন হলেই দেশের জন্য ভালো হবে।”- বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ। তিনি মনে করছেন, সব পক্ষ যদি সমঝোতায় আসে, তবে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির দিকে দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

এদিকে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পেছনে দেশের সার্বিক অস্থিরতাকেই শুধু দায় দিতে রাজি নন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি চলছে বিএনপি, এনসিপি ও জামায়াতের মধ্যে। এক্ষেত্রে সমঝোতা হলে নির্বাচন আয়োজনের বাধা কমে যাবে।

তিনি আরো বলেন, ড. ইউনূস, জেনারেল ওয়াকার, তারেক রহমান- এই তিনজনের দূরত্ব কমলে জাতীয় নির্বাচন নভেম্বরেও হতে পারে। তবে মোটামুটি একটা সমঝোতা হলেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভোট হবে। আর সেটা না হলে নির্বাচন দুই বছর পিছিয়ে যেতে পারে, এমন আশঙ্কার কথাও বলে রাখলেন এবি পার্টির চেয়ারম্যান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.