রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

শক্তিশালী ইন্দোনেশিয়াকে হারাতে চায় টাইগ্রেসরা

বাংলাদেশে নারী ফুটবল দলে নেই সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন নীলা। তবে আছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দারা। তাই সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের দলের চেয়ে বর্তমান দলে ভারসাম্য দেখছেন টাইগ্রেস অধিনায়ক আফঈদা খন্দকার। শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো ফল পাওয়ার আশাও করছেন তিনি।

প্রথমবার শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফলে অন্যরকম রোমাঞ্চ নিয়ে অপেক্ষার কথা আগেই শোনা গিয়েছিল মেয়েদের কণ্ঠে। সে প্রতিক্ষার অবসান হচ্ছে তাদের। শনিবার (৩১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় জর্ডানের রাজধানী আম্মানে কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

জুন-জুলাইয়ে উইমেন্স এশিয়ান কাপের বাছাই লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল মেয়েরা। ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া (৯৪তম) ও জর্ডানের (৭৪তম) বিপক্ষের ম্যাচ দিয়ে সে চাওয়াও পূরণ হচ্ছে তাদের। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের কমতি অবশ্য নেই টাইগ্রেসদের (১৩৩তম)। জর্ডানে পৌছে চার দিনের প্রস্তুতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে ঋতুপর্ণা-মনিকা চাকমারা।

গত নারী সাফের পর টালমাটাল সময় পেরিয়ে দলের মধ্যে এখন ঐক্যেও ফিরেছে বলে মনে করছেন সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যার। তিনি বলেন, কাল ভালো একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ব আমরা। এ আশা নিয়েই আমরা এগুচ্ছি। টিমের বন্ডিংও ভালো। গতবার দুবাইয়ে যখন খেলেছি, তখন অল্প কয়েকজন সিনিয়র ছিল দলে। এবার সিনিয়রদের অনেককে পেয়েছি, জুনিয়রও আছে।

ওই ‘বিদ্রোহ’র জেরে গত ফেব্রুয়ারি-মার্চে দুবাই সফরে একেবারে তরুণ দল নিয়ে গিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে হেরেছিল ৩-১ গোলে। টানাপোড়েনের শেষ হওয়ায় বর্তমান দলে ফিরেছেন দুই সাফ জয়ী ঋতুপর্না, মনিকা, মারিয়া, শামসুন্নাহার জুনিয়র, মারিয়া মান্দা, শিউলি আজিমসহ নয়জন।

অভিজ্ঞ ও নতুনের মিশেলে দলে ভারসাম্য ফেরায় ভালো ফলের স্বপ্ন দেখছেন টাইগ্রেস অধিনায়ক আফঈদাও। তিনি বলেন, আমরা অনেক দিন আগে এখানে এসেছি। যাতে এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। কোচ আমাদের সেভাবেই প্র্যাকটিস করিয়েছেন।  আজ আমাদের প্রথম ম্যাচ। এ ম্যাচের জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দুবাই সফর থেকে বর্তমান দল ভালো। সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো এবং শক্ত একটা দল আমাদের আছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.