সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ নয়: সংস্কৃতি উপদেষ্টা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শুধুমাত্র বিএনপির সম্পদ হিসেবে দেখার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জিয়াউর রহমানের আদর্শ, অবদান এবং ইতিহাস— এগুলো গোটা জাতির, কেবল একটি দলের নয়।”

চট্টগ্রামে আয়োজিত জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন,“জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা কথা বলবে— এটা শুরু থেকেই চাইনি। তিনি শুধুমাত্র বিএনপির নয়। এ রকম দলীয় মালিকানার মানসিকতা অতীতে আওয়ামী লীগও দেখিয়েছে, যা ছিল রাজনৈতিক ভুল। আমরা চাই বিএনপি সেই ভুলের পুনরাবৃত্তি না করে।”

তিনি আরও বলেন,“আমরা স্বল্পমেয়াদি সরকার হিসেবে যতটা সম্ভব, সবার অংশগ্রহণে সংস্কৃতিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেমন, নববর্ষ কিংবা বৌদ্ধ পূর্ণিমায় আমরা বাঙালি, চাকমা, মারমা, গারো— সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অভিব্যক্তিকে একই মঞ্চে আনার উদ্যোগ নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম ।

সভায় বক্তারা জিয়াউর রহমানের সামরিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমি কা, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর কৌশল ও ভাবনার নানা দিক তুলে ধরেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে রাষ্ট্রনায়কদের স্মরণে দলনিরপেক্ষ আলোচনা ও গবেষণামূলক আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.