রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

গাজাবাসীদের জোরপূর্বক অনাহারে রাখছে ইসরাইল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের ইসরাইল জোরপূর্বক অনাহারে রাখছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

শুক্রবার (৩০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে টম ফ্লেচার জানান, তিনি বিশ্বাস করেন, গাজায় ইসরাইলের অমানবিক আচরণের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ায় পরিবর্তন এসেছে।

জোরপূর্বক অনাহারের মূল্যায়ন যুদ্ধাপরাধের সমতুল্য কি না জানতে চাইলে জাতিসংঘের মানবিক প্রধান বলেন, ‘হ্যাঁ, তাই। এটি যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ। স্পষ্টতই, এই বিষয়গুলো আদালতের রায় দেয়ার বিষয় এবং শেষ পর্যন্ত ইতিহাসের রায় দেয়ার বিষয়।’

ফ্লেচার সম্প্রতি এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন যে, সাহায্য প্রবেশের অনুমতি না দিলে গাজায় ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে। এই দাবিটি পরে জাতিসংঘ প্রত্যাখ্যান করে এবং ভাষার ক্ষেত্রে ‘সুনির্দিষ্ট’ হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন মাস ধরে চলা ইসরাইলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি এবং আশ্রয়ের মতো সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে গাজায় সীমিত আকারে সাহায্যের অনুমতি দেয়া শুরু করে ইসরাইল। অবরোধ আরোপের দুই সপ্তাহ পর আবার সামরিক আক্রমণ শুরু করে।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ ইসরাইল গাজার ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ এবং হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক আক্রমণ শুরু করে।

তেল আবিব বলছে, তারা হামাসের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল যাতে তারা তাদের হাতে থাকা ৫৮ জন জিম্মিকে মুক্তি দেয়, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.