বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

যে তরুণেরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত, তাঁদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না: আতিক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখার উদ্যোগে শুক্রবার (৩০ মে) বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দিন, হাওর ও চড় উন্নয়ন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিয়াউল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে সদস্য-সচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, স্থানীয় নেতৃবৃন্দ এবং বাকৃবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আলোচনায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, “জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের প্রথম ঘোষিত স্বাধীনতার ঘোষক, যিনি দেশকে একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন।”

এসময় অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন–
“শহীদ জিয়া ছিলেন কেবল একজন সেনানায়ক বা প্রেসিডেন্ট নন—তিনি ছিলেন এক রাষ্ট্রদর্শনের জন্মদাতা। তার হাত ধরে জন্ম নিয়েছিল আত্মমর্যাদাশীল, কর্মনির্ভর ও স্বপ্নমুখী এক বাংলাদেশ। তাঁর দর্শন ছিল স্পষ্ট—’রাষ্ট্র হবে জনগণের, ক্ষমতা হবে জনতার, অর্থনীতি হবে আত্মনির্ভরশীল, আর নেতৃত্বে থাকবে দেশপ্রেম।’ সেই রাষ্ট্র আজ লুণ্ঠিত, গণতন্ত্র আজ রুদ্ধ, আর নেতৃত্ব আজ দুর্নীতির দখলে।”

তিনি আরও বলেন– “আজকের এই দিনে আমরা কেবল তাঁকে স্মরণ করি না, বরং দৃঢ়চিত্তে ঘোষণা করি—আমরা সেই আদর্শের উত্তরাধিকার, যে আদর্শ কখনো বন্দী হয় না, কখনো নত হয় না। শহীদ জিয়া যেদিন ইতিহাসের রক্তাক্ত পটে স্বাধীনতার ঘোষণা দেন, সেদিন তিনি একাই একটি জাতির আত্মপরিচয়ের দাবিতে দাঁড়িয়েছিলেন। আজ সেই আত্মপরিচয় আবার হুমকির মুখে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে—যে তরুণেরা শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত, তাদের কণ্ঠ কখনো স্তব্ধ হয় না, তাদের পথ কখনো থেমে থাকে না। আমাদের লড়াই কেবল রাজপথের নয়—আমাদের লড়াই হচ্ছে স্মৃতি ও স্বপ্নের, শেকড় ও ভবিষ্যতের।

পরিশেষে, আমরা শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করি এবং এই শপথ নেই—এই শোষণ-দুঃশাসনের অন্ধকারে আমরাই হব আলোর বহ্নিশিখা, আমরাই হব জিয়ার অসমাপ্ত স্বপ্নের উত্তরসূরি।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.