বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

শপথের ব্যবস্থা না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

অন্তর্বর্তী সরকার শপথের ব্যবস্থা না করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ তিনি বলেন, এখন যদি শপথের ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল থেকে নগরবাসিকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে আসার পর এ কথা বলেন তিনি।

বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা। সেই সঙ্গে এখানকার কর্মচারীরাও সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনে এসে জড়ো হন। একই দাবিতে সকাল থেকে সবধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা ১৫ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এদিকে, আবার খারিজ হওয়া রিটের লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইশরাক হোসেনের আইনজীবী জানিয়েছেন, শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন আদালত।

তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় স্থানীয় সরকার মন্ত্রনালয় ইশরাক হোসেনকেশপথ পড়াতে বাধ্য।

এদিকে রিটকারী আইনজীবী বলেছেন, ইলেকশনের পরে মেয়াদ শেষ হয়েছে, ফলে শপথ গ্রহণের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.