বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর

সকল জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর।

প্রথম বহরে আছেন ১০ জন। চার ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান সাকিবের সঙ্গে দলীয় ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এ দলে। স্কোয়াডের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা লাহোরে পৌঁছাবেন সোমবার (২৬ মে)।

দলের ম্যানেজার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে যাচ্ছেন। দ্বিতীয় দলও আজ ইউএই থেকে রওনা দেবে। নাফিস আরও জানান, সব খেলোয়াড় ২৬ মে ভোরের মধ্যেই লাহোরে পৌঁছে যাবে।

এদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান শনিবার তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। তিনি খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছে সময়ক্ষেপণ করবে না তেমন। ২৬ মে পুরো দল জড়ো হওয়ার পর সেদিনই নেমে পড়বে অনুশীলনে। ২৭ মেও অনুশীলন করবেন ফিল সিমন্সের শিষ্যরা। এরপর ২৮ মে শুরু হবে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন।

স্কোয়াডে থাকা রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ এখন পাকিস্তানেই আছেন। তারা লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলছেন। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ফাইনালে নামবে তাদের দল। এ ফাইনাল শেষ করে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জই বটে। আমিরাতের কাছে হারের পরই যে এ সিরিজ। ওদিকে পাকিস্তানেরও সময়টা ভালো যাচ্ছে না আদৌ। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর এ সিরিজে নামছে দলটা। দুই দলই তাই চাইবে এ সিরিজ জিতে ফর্মে ফিরে আসতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.