শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি

বিএনপি আবারও তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা হলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ তিনজন উপদেষ্টা সরকারের কাজকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছেন বলে দাবি জানায় বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি তোলে দলটি। বৈঠকটি হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৈঠকে ছিলেন, বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও খন্দকার মোশাররফ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.