বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

‘আমাদের ১/১১ এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয়’

চলমান রাজনৈতিক টানাপোড়েনকে ইঙ্গিত করে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেছেন, দেশের অপূরণীয় ক্ষতি হবে। আমাদের ১/১১ এর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয়।

আজ শুক্রবার (২৩ মে ) সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে ইকবাল করিম ভূইয়া উল্লেখ করেন, অতীতেও অতিরিক্ত সাংবিধানিক কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য ক্ষতি করেছে। এই সম্মানিত প্রতিষ্ঠানকে আরো ক্ষতি ও বিতর্কের বিষয় না জানানো মূর্খামি হবে।

পোস্টের নিচে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ১/১১ এর পুনরাবৃত্তি দেখতে চাই না। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভারে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ- অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে ৮ আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে সরকারকে বেকায়দায় ফেলতে দুষ্কৃতকারীরা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে।

গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে উত্তাপ বইছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে কোনো সময় সামরিক শাসন জারি হতে পারে। পদত্যাগ করতে পারেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গত দুদিনে জোরালো ছিল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে ড. ইউনূসের সঙ্গে দেখা করার পর বিবিসি বাংলাকে জানান, ‘স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.