শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরে লেখেন,‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’— যার অর্থ, ‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

আরও পড়ুন: পদত্যাগের কথা ভাবছেন ড. ইউনূস!

প্রসঙ্গত, দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে ছিল চাপা উত্তেজনা। এমনকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারাদিন ব্যাপী ফেসবুকে সরব ছিলেন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.