শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় উপদেষ্টা আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ সংস্কারের দাবি জানায় জুলাই ঐক্য।

তারা বলেন, জুলাই আন্দোলনের সকল শক্তিকে বিনষ্ট করতে যেসব ভারতীয় এজেন্ট কাজ করছে, তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সব জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করতে হবে।

প্লাটফর্মের সংগঠকদের দাবি, অবিলম্বে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সমাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানায় জুলাই ঐক্য।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.