বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

৩১ মে ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

আগামী ৩১ মে বিশাল ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। ১৫০ সদস্যের একটি প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি দল ঢাকায় থাকাকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত সেমিনারে অংশ নেবে এবং যৌথ অর্থনৈতিক কমিটির (জেইসি) বৈঠকে অংশগ্রহণ করবে। একইসঙ্গে তারা দেশের কয়েকটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) পরিদর্শন করবেন।

চীনা বাণিজ্যমন্ত্রীসহ প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.