রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

উষ্ণতার পারদ ছড়িয়ে দীপিকাকে টক্কর কিয়ারার!

সম্প্রতি বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়ার ২’-এর ট্রেলার প্রকাশ হয়েছে। দুর্দান্ত অ্যাকশন আর মারকুটে ঝলকে পর্দায় হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। যশরাজ স্পাই ইউনিভার্সের এ গল্পে এবার হৃতিকের সঙ্গী হয়েছেন কিয়ারা আদভানি। আর ট্রেলারে প্রথম লুকেই তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। ছড়িয়ে দিয়েছেন উষ্ণতার পারদ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ার ২’ সিনেমার ট্রেলারে নায়িকা কিয়ারা হলুদ বিকিনিতে বোল্ড লুকে নজর কেড়েছেন দর্শকদের। আবেদনময়ী ফ্যাশন এবং ফিগারের জন্য সর্বদাই বলিউডে প্রশংসিত কিয়ারা। এর আগেও সুইমিংপুলে জলকেলির ছবি পোস্ট করে নেটিজেনদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিলেন।

যদিও পর্দায় সেভাবে উষ্ণতা ছড়াতে দেখা যায় না তাকে। দেশি গার্ল হিসেবেই হাজির হন তিনি। তবে এবার উষ্ণতার পারদ ছড়িয়ে দিলেন সবার মাঝে। ট্রেলারে কিয়ারার বিকিনি ঝলকে এখন বুদ হয়ে আছে সিনেমাপ্রেমীরা।

এর আগে যশরাজ স্পাই ইউনিভার্সের অন্যতম সিনেমা ‘পাঠান’-এ বিকিনি পরে হাজির হন দীপিকা পাড়ুকোন। চিরচেনা দীপিকা নিজের দেশি গার্ল ইমেজ ভেঙে আবেদনময়ী হয়ে পর্দা কাঁপিয়ে দেন। তার সেই বিকিনি শট ব্যাপক ভাইরাল হয়। এমনকী কট্টর হিন্দুত্ববাদীদের তোপের মুখেও পড়েন এ নায়িকা। তবে শত বাধা বিপত্তি কাটিয়ে ‘পাঠান’ ব্লকবাস্টার হয়।

এবার উষ্ণতার তাপমাত্রা বাড়ালেন কিয়ারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারার বিকিনি দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে। কেউ কেউ দীপিকার সঙ্গে তুলনা করছেন অভিনেত্রীর। কারো মতে, দীপিকার চেয়ে কিয়ারাই বেশি আগুন ছড়িয়েছেন বিকিনিতে। কেউ বলছেন, আগামীতে দীপিকার জায়গাটা কিয়ারাই নেবেন। কারো মন্তব্য, ক্যাটরিনা বা দীপিকার নন, যশরাজ ফ্র্যাঞ্জাইজির সবচেয়ে আবেদনময়ী নায়িকা কিয়ারা আদভানিই।

‘ওয়ার ২’ মুক্তি পাবে ১৪ আগস্ট। সূত্রের খবর অনুসারে, সিনেমাটিতে একটি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিকুয়েন্সের মাধ্যমেই পর্দায় হাজির হবেন কিয়ারা। দুর্দান্ত সব অ্যাকশন সিকুয়েন্সেও দেখা মিলবে তার। সঙ্গে দেখা যাবে হৃতিকের সাথে রোমান্স করতেও।

বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ করার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুংসবাদ দিয়ে কাজ থেকে বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। তাকে মেট গালাতে দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে। পাশে ছিলেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। দাম্পত্য জীবন, ক্যারিয়ার ও অনাগত সন্তানের প্রত্যাশা– সব মিলিয়ে নিজের সোনালি সময় পার করছেন কিয়ারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.