মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান এনসিপি নেতাকর্মীদের

নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে জড়ো হতে শুরু করেছেন।

বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপি নেতাকর্মীদের বিভিন্ন দাবিতে বক্তব্য দিতে দেখা যায়। তবে এখন পর্যন্ত দলটির কোনো কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত হননি।

এ সময় দলটির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লা বলেন, অতিদ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

এদিকে এনসিপির বিক্ষোভকে ঘিরে নির্বাচন কমিশন ভবনের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইসি ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবির দুই-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে।

দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিক্ষোভকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ।

এর আগে গত মঙ্গলবার (২০ মে রাতে) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে কাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পরে সেই সময় এক ঘণ্টা পেছানো হয়।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওই সংবাদ সম্মেলনে বলেন, ‘যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে। ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি।’

নাহিদ বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা (ইসি) যে ছলচাতুরী করছেন তা বন্ধ করুন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.