বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

মনু মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা খায়রুল বাসার

কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়া—গ্রামের মানুষদের কাছে পরিচিত ‘গোরখোদক’ নামে। গত ৪৯ বছর ধরে তিনি একটানা কবর খননের কাজ করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন তিনি, কখনও কোনো অর্থ বা উপহার নেননি।

গ্রামে কেউ মারা গেলে আগে থেকেই জানা থাকত—লাল রঙের ঘোড়া নিয়ে হাজির হবেন মনু মিয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই বিশ্বস্ত সঙ্গীটিকে হারিয়েছেন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা মনু মিয়াকে না জানিয়ে, স্বজনেরা গোপন রেখেছেন তার প্রিয় ঘোড়াটির করুণ মৃত্যুর খবর। জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে প্রাণীটিকে।

এই হৃদয়বিদারক ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তোলপাড় সৃষ্টি করে। সমাজের নানা শ্রেণির মানুষ মনু মিয়ার মানবিক কাজের প্রশংসা করতে থাকেন। এমন সময় পাশে এসে দাঁড়ান জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন।”

এছাড়াও তিনি আহ্বান জানান, কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তবে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।

পরবর্তীতে মনু মিয়ার সঙ্গে ফোনে কথা বলেন খায়রুল বাসার এবং জানান, খুব শিগগিরই তিনি হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সোমবার রাতে হাসপাতালে যান বাসার। দীর্ঘ সময় ধরে কথা বলেন মনু মিয়ার সঙ্গে।

সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগিরেই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.