শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

কবিতা পরিষদের ৩১তম কবিতা পাঠে নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা

জাতীয় কবিতা পরিষদের ৩১তম কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশবরেণ্য কবিরা।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠান হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন (১১ জ্যৈষ্ঠ) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এখনও খুবই প্রাসঙ্গিক। সে সময়ে নজরুলের যে সাহস ছিল সে সাহস এখনকার কবিদের নেই বললেই চলে। নারীর পক্ষে বলার জন্য ধর্মান্ধরা তাকে কাফের আখ্যা দিয়েছিল। ধর্ম, রাজনীতিসহ সমকালীন সব বিষয়ে নজরুল লিখেছেন।

সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ আয়োজিত এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহন রায়হান, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শহীদুল্লাহ ফরায়জী, কবি এবিএম সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি শাহীন রেজা, কবি  ইউসুফ রেজা, কবি রফিক হাসান, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি আসাদ কাজল, কবি আবীর বাঙালি, কবি রোকন জহুর,  কবি শিমুল পারভীন, কবি মিতা আলী, কবি রাসেল আহমেদ, কবি প্রভাবতী চক্রবর্তী, কবি কাব্য রাসেল, কবি আতিকুজ্জামান খান, কবি মো: মিলাদ উদ্দিন, কবি আসমা নার্গিস, কবি শেখ এ সাঈদ ফারসী,  কবি আউয়াল খন্দকার, কবি সবুজ মনির, কবি তাসকিনা ইয়াসমিন ও কবি নাহিদ হাসান।  সঙ্গীত পরিবেশন করেন শহীদুল্লাহ ফরায়জী, গীতিকার  জামিউর রহমান লেমন, আবীর বাঙালি, ও শিমুল পারভীন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.