বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৯ মে) ঢালিউডের জনপ্রিয় এ নায়িকাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর একই দিন বিকেলে এ অভিনেত্রীকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়। নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.