শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

দেশের প্রয়োজনে আসিফ আবারও রাজপথে আসবে : হাসনাত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অপদস্ত না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

১৯ মে (সোমবার) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই অনুরোধ জানান তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মিলাবে।

হাসনাত আরও লিখেছেন, ‘তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.