বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে মোহাম্মদ সালাহ

ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহাম্মদ সালাহ। ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ ফুটবলার।

সালাহ এ মৌসুমে গোল করেছেন ২৮টি। আর অ্যাসিস্ট করেছেন ১৮টি। ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোল-অ্যাসিস্ট মিলিয়ে (৪৬টি) নতুন রেকর্ডের মালিত তিনি। আর মাত্র একটিতে পৌঁছালেই অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরারের যৌথ রেকর্ড (৪৭টি) ছুঁয়ে ফেলবেন সালাহ।

এর আগে ২০২১-২২ মৌসুমেও প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট করেছিলেন মোহাম্মদ সালাহ। এবার যদি সেটি হয়, তাহলে তিনিই হবেন ইতিহাসের প্রথম খেলোয়াড়। যিনি দুবার এমন কীর্তি গড়বেন।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী লিভারপুল তারকা সালাহ বলেন, আগে ব্যালন ডি’অরের ব্যাপারটা আমাকে পাগল করে দিতো। কিছু জিনিস নিজের হাতে থাকে না। তা ভেবে লক্ষ্যটা ছেড়ে দিতাম। তবে এখন মনে হচ্ছে, এ বছর জয়ের ভালো সুযোগ আছে।

তিনি আরও বলেন, প্রতিদিন কাজে যাওয়ার সময় নিজেকে মনে করিয়ে দেই, আমি কী অর্জন করতে চাই। এটা আমাকে আরও পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে। সালাহ বলেন, আমি ব্যালন ডি’অর জিততে চাই। কিন্তু না হলে কিছু করার থাকবে না।

মোহাম্মদ সালাহ আরও বলেন, মৌসুমের শুরুতে ভেবেছিলাম লিভারপুলে থাকার সম্ভাবনা একেবারে নেই। কারণ ক্লাবের ইতিহাস অনুযায়ী তারা ৩০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে না।

আমার মনে হয় ক্লাব আমাকে পরীক্ষা করছিল—আমি এখনও পারফর্ম করতে পারি কি না। জানুয়ারি থেকে আলোচনা দ্রুত এগোতে থাকে, শেষ পর্যন্ত আমরা একটি চুক্তিতে পৌঁছাই, যোগ করেন তিনি।

সালাহর বলেন, আমি আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। প্রিমিয়ার লিগ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে চ্যাম্পিয়নস লিগও আমাদের জেতা উচিত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.