শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিদেশি নাগরিকত্ব ইস্যুকে চ্যালেঞ্জ জানালেন নিরাপত্তা উপদেষ্টা

সম্প্রতি রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডর দেওয়া ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। আর সরকারের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি সমালোচিত হতে হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে। তার নাগরিকত্ব নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। এবার তার জবাব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) খুলনা সার্কিট হাউস মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় তিনি বলেন, ‘আপনি (ড. ইউনূস) একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করবেন। মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পাঁয়তারা করা হচ্ছে। আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন। ড. ইউনূসকে বলবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।’

এ নিয়ে সমালোচনা শুরু হলে নাগরিকত্ব নিয়ে বিএনপি নেতার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

একটি গণমাধ্যমকে তিনি রোববার জানিয়েছেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত।’

প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত খলিলুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আরও জানান, অভিযোগ প্রমাণের ভার সেই ব্যক্তির ওপর বর্তায় যিনি এটি করেছেন। প্রয়োজনে এটি আদালতের সামনে প্রমাণ করতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.