বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত

ভারতের হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮টি শিশুসহ বেশ কয়েকজন নারী রয়েছেন।

আজ রোববার (১৮ মে) ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা নাগাদ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। দমকলের ১১টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে কর্মকর্তাদের ত্রাণ প্রচেষ্টা জোরদার করতে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

এক এক্স পোস্টে জানানো হয়েছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক।

নিহতদের প্রত্যেকের স্বজনকে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.