জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
এছাড়া জাতীয় যুবশক্তির সদস্য সচিব করা হয়েছে ডা. জাহিদুল ইসলামকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







