মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে খুশি হয়ে গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে নিজের প্রতিষ্ঠিত মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে তিনি নিজেই গরুটি জবাই করেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের জন্য মাদ্রাসায় এক বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।

এর আগে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে গরু জবাইয়ের ঘোষণা দেন রফিকুল ইসলাম মাদানী।

পোস্টে তিনি লেখেন, ৫ মে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালানোর পর যেভাবে আওয়ামী লীগ আনন্দ করেছে, আজ তাদের নিষিদ্ধ হওয়াটা আমাদের জন্য ঈদের মতো। আমি একটি গরু জবাই দিয়ে এ আনন্দ উদযাপন করবো ইনশাআল্লাহ।

রোববার সে ঘোষণা অনুযায়ী তিনি গরু জবাই করেন। রান্না করা বিরিয়ানি মাদ্রাসার দেড় শতাধিক ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বিতরণ করেন।

এ সময় বক্তব্যে রফিকুল বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া জাতির জন্য মুক্তির সূচনা। এখন তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই চলবে না, এ খুনিচক্রের মূল নেত্রী হাসিনাকেও দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মাওলানা আলী হোসাইন বলেন, আমি শাপলা চত্বরে চোখের সামনে আলেমদের রক্ত ঝরতে দেখেছি। এ নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে মনে হচ্ছে সে শোকের কিছুটা হলেও প্রলেপ পড়লো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.