ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে তারা ‘ড্রোন’ ভূপাতিত করছে।
আজ শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।
রয়টার্স জানিয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে। বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা এখনও বিদ্যুৎহীন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা বলেন, ড্রোন দেখা গেছে এবং সেগুলোকে প্রতিহত করা হচ্ছে।








