বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপির অপেক্ষায় শাহবাগ, তারা এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলম লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। পাশাপাশি আরও বিভিন্ন এলকায় চলছে একই কর্মসূচি।

গতকাল রাত থেকেই এ দাবি নিয়ে টানা আন্দোলন চলছে। শুরুতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে। আজ শুক্রবার (৯ মে) দিনের শুরুতে এর কিছুটা দূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে মঞ্চ তৈরি করে একই দাবিতে সমাবেশ করে তারা। সেই সমাবেশেই শাহবাগ অবরোধের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের আহ্বানে গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্ল্যাটফর্মও যোগ দিয়েছে।

বিকেল থেকে শাহবাগে অবরোধ কর্মসূচি চলায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.