ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় নড়াইলে তিনজন সাবেক চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় নড়াইল সদর থানায় দায়েরকৃত মামলায় ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশের বিশেষ আদালতে হাজির করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হলেন আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী রবিন, আউড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পলাশ মোল্লা, ও শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন। তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








