রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) রাত পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২৩ মিনিট অবরোধ চলার পর রাত ১টা ২৩ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।

অবরোধ চলাকালীন সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফয়সালা হয়ে গেছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আমাদের ভাই-বোনেরা জীবন দিয়ে এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়ে গেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ ফিরবে, তবে রাজনীতি করতে পারবে না; আওয়ামী লীগ ফিরবে বিচারকার্য সম্পন্ন করতে কাঠগড়ায় দাঁড়াতে।

বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, যারা আওয়ামীলীগকে পরিশোধিত করে তাদেরকে আবারও বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার দিতে চান, যদি তাদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করেন তাহলে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার তাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের প্রায় ২ হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। আমরা বিপ্লবীরা যারা জীবিত রয়েছি তারা আবারও জীবন দেব, তবু আওয়ামী লীগকে কোনোদিন রাজনীতি করার অধিকার দেব না। আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার হারিয়েছে। কেউ যদি তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে চান, তাহলে তার পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে।

জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের এই যৌক্তিক দাবিতে এত প্রহসন সহ্য করতে চাই না। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার এই যৌক্তিক ও ন্যায্য দাবির চাহিদা উপলব্ধি করুক। তাদের এই প্রহসনের আচরণ আমরা আর মেনে নিতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আগস্ট মাস থেকে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ দেশে রিফাইন্ড আওয়ামী লীগ ফ্রেমিং করা হচ্ছে, এরা আমাদের চারপাশে আমাদের আন্দোলনকে বানচালের চেষ্টা করছে। যে আওয়ামী লীগের দোসররা ও প্রশাসন আমার ভাইয়ের বুকের ওপর পা রেখে গুলি চালিয়েছে, আমার শিশুদেরকে হত্যা করেছে, আমাদের বোনদের কে বেধড়ক পিটিয়েছ, গুলি করেছে, সেই আওয়ামী লীগকে দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.