বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতের ২১টি বিমানবন্দর বন্ধের ঘোষণা

ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি বিমানবন্দর আগামী ১০ মে ভোর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-র প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

একটি ‘নোটিশ টু এয়ারম্যান’ এর বরাতে জানা গেছে, জম্মু ও শ্রীনগর (জম্মু-কাশ্মীর), লেহ, অমৃতসর, চণ্ডীগড়, শিমলা, যোধপুর, ভূজসহ মোট ২১টি বিমানবন্দরে ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার ফলে বুধবার (৭ মে) ভারতের অভ্যন্তরীণ বিমান পরিবহন খাতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। বাতিল হয় প্রায় ৪০০টিরও বেশি ফ্লাইট, আর অনেক যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, এটি শুধু একটি সাময়িক পদক্ষেপ। সীমান্ত অঞ্চলের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.