পুলিশের একাধিক বড় পদে রদবদল হয়েছে। একই দিনে পুলিশ টেলিকম, ডিআইডি, শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত আইজি পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সারদায় নতুন অতিরিক্ত আইজি, ঢাকা রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে পাঠানো হয়েছে।








