দীর্ঘ আট মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় একাত্তর জনের বিরুদ্ধে মামলা করেছে বেরোবি প্রশাসন।
বুধবার (৭ মে) তাজহাট থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ।
জানা গেছে, মামলায় বেরোবির বর্তমান ও সাবেক শিক্ষার্থী রয়েছেন ৩৫ জন। এছাড়াও শিক্ষক ২ জন, কর্মকর্তা কর্মচারী ১৩ জন, পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল ৮ জনকে আসামি করা হয়েছে। স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের মধ্যে রয়েছেন ১৩ জন।








