বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বার্সেলোনাকে উড়িয়ে ফাইনালে ইন্টার মিলান

রোমাঞ্চকর এক সেমিফাইনাল উপভোগ করল ফুটবল বিশ্ব। একটি ফুটবল ম্যাচে যা দরকার, সান সিরোয় ইন্টার মিলান-বার্সেলোনার ম্যাচে তার সবই যেন হল একসঙ্গে। ২-০ গোলে পিছিয়ে পড়েও বার্সা এগিয়ে গিয়েছিল ৩-২’এ। ইনজুরি টাইমে ইন্টার আবারও সমতা ফেরালে ইংলিশ কিংবদন্তি অ্যালেন শিয়েরার অ্যামাজন প্রাইমে বলছিলেন, ‘‘যা দেখছি বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য।’’

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগটা শেষ হয়েছিল ৩-৩ সমতায়।  ৯০ মিনিটেও সেই ৩-৩ সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯তম মিনিটে দাভিদ ফ্রাত্তেসির গোলে নিশ্চিত হয়ে যায় ইন্টার মিলানের ৪-৩ গোলের জয় আর ফাইনালের টিকিট। ৭ গোলের রোমাঞ্চ জিতে গত তিন বছরে এ নিয়ে দুইবার ফাইনালের টিকিট পেল ইন্টার।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিতে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। এবারও ম্যাচের মূল সময় ৩-৩ গোলেই অমীমাংসিত থাকে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ডেভিড ফ্রাত্তেসির গোলে জিতে যায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইতালির ক্লাবটি।

মঙ্গলবার (০৬ মে) রাতে ইন্টারের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতা আনে। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর অনেকেই তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখতে পাচ্ছিল।

কিন্তু না, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ম্যাচে ফের সমতা ফেরায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। বার্সেলোনা আর জবাব দিতে পারেনি।

উল্লেখ্য, ২৫ বছর বয়সী এ ফ্রাত্তেসির গোলেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারিয়েছিল ইন্টার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.