বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

মেট গালায় শাহরুখের রাজকীয় অভিষেক

ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় এবারই প্রথম পা রাখলেন বলিউড কিং শাহরুখ খান।

গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা । নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা।

নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা যায়, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, “এটা একটু র‍্যাপারদের মতো”। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়।

তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, “আমি জিন্স আর টি-শার্টের লোক,”—বললেন কিং খান।

অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। “ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,” বললেন শাহরুখ খান।

মেট গালার  সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.