গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াসিম হোসেনকে (৩৩) আটক করেছে পুলিশ।
গত সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ওয়াসিম হোসেন সূত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার উত্তর গজারিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম হোসেন গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ সোমবার একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াসিম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যা তদন্তাধীন রয়েছে।








