রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ভারত সফরে আসছেন পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বলেছেন, ভারত সফরের জন্য মোদি তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন— তা তিনি গ্রহণ করেছেন এবং শিগগরই নয়াদিল্লি আসছেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “প্রেসিডেন্ট পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পেহেলগামের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে।”

“ফোনকলে উভয় নেতা ভারত ও রাশিয়ার বিশেষ এবং পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।”

পৃথক এক বিবৃতিতে একই তথ্য জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের নিমন্ত্রণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন।”

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত, ২২ এপ্রিলের হামলা ছিল ২০১৯ সালের পুলোয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

ভয়াবহ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে দেশটির সিন্ধু নদের পানিবন্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও।

এ হামলাকে ঘরে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি দুই দেশের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

সূত্র : এনডিটিভি অনলাইন, আরটি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.