সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নেইমারের কাছ থেকে ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ বস্তু এবং একটি জার্সি।

এই উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া, যিনি বর্তমানে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। যদিও রবিন মিয়া ও পলাশের পূর্ব পরিচয় ছিল, এই সফরে তারা সরাসরি সাক্ষাৎ করেন।

শুক্রবার পলাশ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, রবিন মিয়া তাকে উপহারটি তুলে দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব ব্যাখ্যা করছেন। রবিন জানান, এটি ব্রাজিল থেকে সরাসরি আনা হয়েছে এবং নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ মানুষের জন্য উপহার হিসেবে প্রস্তুত করা হয়েছে।

রবিন মিয়া বলেন, ‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করেন। কারণ সে হলো ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন সমর্থক।’

এরপর পলাশের হাতে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।’

নিজেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত পলাশ। উপহারটি পেয়ে পলাশ বলেন, রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।’

উল্লেখ্য, ব্রাজিলের নেইমার জুনিয়র ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা–ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এবং আন্তর্জাতিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশ নেয়। এই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করছেন রবিন মিয়া।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.