বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কর্তৃত্ববাদ ফিরে আসতে না দেওয়াই সরকারের মূল লক্ষ্য : পররাষ্ট্র উপদেষ্টা

তুরস্কে টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডেকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার একটি টেকসই ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছন, সরকারের মূল লক্ষ্য এমন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা, যেখানে কর্তৃত্ববাদী প্রবণতা যেন আর ফিরে না আসে।

তুরস্কে চলমান আন্তালিয়া কূটনৈতিক ফোরামে অংশগ্রণের ফাঁকে তুর্কি টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডেকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (১৩ এপ্রিল) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটি টেকসই ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সরকারের মূল লক্ষ্য এমন একটি রাজনৈতিক কাঠামো তৈরি করা, যেখানে কর্তৃত্ববাদী প্রবণতা যেন আর ফিরে না আসে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার মানুষের দাবি মেটাতে এসেছে। জীবন দেওয়া ও আন্দোলনকারীদের চাওয়া এমন একটি টেকসই ব্যবস্থা, যেখানে আর কেউ ক্ষমতা অপব্যবহার করতে না পারে।

তিনি বলেন, নতুন সংবিধান আসছে, আমরা কখনই সরাসরি এমন কথা বলিনি। এ বিষয়ে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সিদ্ধান্তটি আসবে। আমরা চাই, বিগত সরকার যে স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল- সেসব যেন আর ফিরে না আসে।

তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। আগের ১৫ বছরে দেশ একপ্রকার লুটপাটের শাসনে পরিণত হয়েছিল। ৪২ থেকে ২০ বিলিয়নে নেমে এসেছিল বৈদেশিক রিজার্ভ। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি- বিশেষ করে ব্যাংকিং খাতে।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। এটা আমাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের দৃষ্টিভঙ্গি পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার ধারণা, ভারতও সেই সম্পর্ক চায়। নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হয়তো তাদের একটু সময় লাগছে।

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই স্বতন্ত্র উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে তুরস্কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.