নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বড়বাড়ি এলাকার একটি পুকুর থেকে দুইজন নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে মিজমিজি এলাকার ওই পুকুরে বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
এদিকে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দলটি ঘটনার তদন্ত চলছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায় নি।








