৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বছরের মে ও জুন মাসে যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত ছিল, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাদের মে-জুন মাসে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে।
পিএসসি আরো জানিয়েছে, ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।








