মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে : তামান্না

সম্প্রতি মুম্বাইয়ে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া তার আসন্ন তেলেগু ছবি ‘ওডেলা ২’–এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে পাপারাজ্জিদের সম্মুখে কথা বলতে গিয়ে শুধু সিনেমা প্রসঙ্গে নয়, নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন তামান্না।

অভিনেত্রী জানান নিজের জীবনের কঠিন সময়ের কথা।বিজয়ের নাম না নিয়ে তামান্না বলেন, ‘আমার মনে হয় যখন জীবনে কোনও সমস্যার সম্মুখীন আপনি হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না।’

তার কথায়, ‘আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। আপনি যদি কঠিন সময় নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।’ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামান্নাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, যাতে তিনি একবার হলেও বিজয়ের নাম নেন। এক সাংবাদিক যখন শব্দের ছলে তাকে প্রশ্ন করেন যে তিনি যদি কখনও কারও ওপর তন্ত্র মন্ত্র করতে চান, তাহলে তিনি কার ওপর করে বিজয় হাসিল করবেন? সাংবাদিকের প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তামান্না এমন একটি কথা বলেন, যা গোটা পরিবেশকে অন্যরকম করে দেয়।

তামান্না বলেন, ‘সত্যি যদি কারও তন্ত্র মন্ত্র করতে হয় তাহলে আমি আগে আপনার ওপর করব। আর শুধু আপনি কেন, আপনাদের সবার ওপর তন্ত্র মন্ত্র করব যাতে আপনারা আমার মুঠোর মধ্যে থাকেন। তাহলে করি? আপনাদের ওপর কিন্তু তন্ত্র মন্ত্র করলে বেশ হবে, আমি যা বলব আপনারা তখন তাই শুনবেন।’

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে তামান্না এবং বিজয়ের বিচ্ছেদের গুজব ওঠে সব মহলে। জানা যায়, তামান্না বিয়ের জন্য জোর করতেন বিজয়ের ওপর, অন্যদিকে বিজয় বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই এই মতভেদের কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে দুজনে একসঙ্গে না থাকলেও একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.