মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

১৬ এপ্রিল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি

১৬ এপ্রিল বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টার কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। আজ বুধবার সময় জানানো হয়।

এর আগে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। ১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে বুধবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছি। তার সঙ্গে দেখা করার পর এ (নির্বাচন) বিষয়ে কথা বলব।’ তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব, যেন তিনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেন।’

এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও বলেন, ‘শুধু নির্বাচন ইস্যু সমাধানের জন্য নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ এখন অত্যন্ত প্রয়োজন। আমরা এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের নিশ্চিত করেছে যে তারা জুনের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।’

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, এর আগেও প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছিলেন, তার সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘বিভিন্ন দল ও পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাব।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.