মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নতুন আঙ্গিকে সবার অংশগ্রহণে দু’দিনের নববর্ষের আয়োজন

এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। দুই দিনব্যাপী আয়োজনে থাকবে বিশ্বশান্তির বার্তা।

পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বিভিন্ন ব্যান্ড দল ও ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলোও অংশ নেবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বাংলা বর্ষবরণের আয়োজনে।

বাংলা পঞ্জিকার প্রথম দিন ও নতুন বছর ১৪৩২ কে বরণ করে নিতে ব্যস্ততা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ব্যস্ত সময় পার করছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ও।

সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে নববর্ষের আয়োজন, যার নিরাপত্তা নিশ্চিতে চলছে তৎপরতা, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ (বুধবার, ৯ এপ্রিল) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বামবার নেতৃত্বে ব্যান্ড দল ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘দল মত নির্বিশেষে সবাই এবার অংশগ্রহণ করবে। এটা একটা পরিষ্কার বার্তা যে, আমরা একটা সম্মিলিত বাংলাদেশের দিকে এগোচ্ছি।’

এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় বাঙালিসহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নিচ্ছে। এই শোভাযাত্রার মূল লক্ষ্য সকল সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি।

ফারুকী বলেন, ‘এবার বাঙালি ছাড়াও ২৭টি জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। তারা প্রত্যেকেই নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবে।’

রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, ‘নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘নববর্ষ যেন সবার ভালো কাটে, সেভাবেই প্রস্তুতি চলছে।’

এছাড়া শোভাযাত্রায় স্থান পাবে ফিলিস্তিনিদের কথাও। সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হবে আন্তর্জাতিক সংহতির বার্তা।

সরয়ার ফারুকী আরো বলেন, ‘চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কন্সার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা আশা করি এটা অনেক বড় একটা কন্সার্ট হবে এবং অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করবে।’

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এবারের শোভাযাত্রার রং ও থিমে থাকবে নতুনত্ব। লোকগীতির একটি বিশেষ অংশও সংযোজন করা হবে। পাশাপাশি রমনার ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.