মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও দেড় শতাধিকের বেশি মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্টাভিও ডোটেলও ছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেলের মৃত্যু হয়।

মঙ্গলবার ভোরে ‘জেট সেট’ নামের নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালীন ঘটনাটি ঘটে। জানা গেছে, পেরেজ নিজেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন।

সেসময় নাইটক্লাবের ভেতরে শত শত মানুষ ছিলেন এবং এখনো প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জরুরি পরিচালনা কেন্দ্র (সিওই)-এর পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ জানিয়েছেন, তিনি আশা করছেন, ধ্বসে পড়া ছাদের নিচে এখনো অনেকেই জীবিত রয়েছেন।

‘জেট সেট’ নাইটক্লাবটি সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র, যেখানে প্রতি সোমবার নিয়মিত ডান্স মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হয়। ঘটনার সময় সেখানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট লুইস অ্যাবিনাডার জানিয়েছেন, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্তি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও রয়েছেন। তিনি সাতবারের মেজর লিগ অল-স্টার খেলোয়াড় নেলসন ক্রুজের বোন। অন্যদিকে অক্টাভিও ডোটেল ১৯৯৯ সালে নিউইয়র্ক মেটস-এর হয়ে বেসবল ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৩ সাল পর্যন্ত হিউস্টন অ্যাস্ট্রোস, ওকল্যান্ড এ’স, নিউইয়র্ক ইয়াঙ্কিস, শিকাগো হোয়াইট সক্স ও ডেট্রয়েট টাইগার্সসহ একাধিক দলের হয়ে খেলেছেন।

ঘটনার সময় নাইটক্লাবের ভেতর ধারণ করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকেই মঞ্চের সামনে বসে গান উপভোগ করছেন, আর কিছু মানুষ পেছনে নাচছেন। হঠাৎ এক ব্যক্তি মঞ্চের পাশ থেকে আঙুল তুলে ছাদের দিকে ইঙ্গিত করে বলেন, “কিছু একটা পড়েছে ছাদ থেকে।”

রেকর্ডিংয়ের প্রায় ৩০ সেকেন্ড পর বিকট শব্দ হয় এবং ক্যামেরা বন্ধ হয়ে যায়। এরপর এক নারীর আতঙ্কিত কণ্ঠ শোনা যায়, “বাবা, তোমার কী হয়েছে?”

রুবি পেরেজের ব্যান্ডের এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে জানান, ঘটনার সময় ক্লাবটি পূর্ণ ছিল এবং ছাদ ধসে পড়ে রাত ১টার দিকে।

“আমি ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে,” বলেন ওই সংগীতশিল্পী।

রুবি পেরেজের মেয়ে জানিয়েছেন, তার বাবাও ধ্বংসস্তূপে আটকে ছিলেন।

দেশটির প্রেসিডেন্ট অ্যাবিনাডার নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.