মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজায় গণহত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও যুদ্ধবিরতি ভাঙার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কেআর মার্কেট ঘুরে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘নেতা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।

বাকৃবির দ্বীনি কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের চোখে পানি চলে আসে ইসরাইলের বর্বরতা দেখে। কিন্তু এ অবস্থায় আমদের সামর্থ্য নেই আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে। আমরা অনেক অনেক মাইল দুর থেকে একমাত্র তাদের জন্য দোয়া করতে পারি।

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, আজ আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন গাজার একজন সাধারণ মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। শিশুরা কাঁদছে তাদের মায়ের জন্য, ইসরাইলের বর্বরতায় ছিন্নভিন্ন লাশ উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, লাশের গন্ধ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ, কিংবা মুসলিম বিশ্বের কোনো মানুষও চুপ থাকতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের বিচার চাইবেন না। এখনো ইসরাইলি পণ্য ব্যবহার করছেন, তাদেরও ইসরাইলের সঙ্গে একত্রে বয়কট করা উচিত।

তিনি আরও বলেন, বাকৃবির প্রশাসনসহ সকলের প্রতি আমার পরামর্শ থাকবে—একটি লিফলেট তৈরি ও বিতরণ করা হোক, যার এক পাশে থাকবে ‘কেন ইসরাইলি পণ্য বর্জন করব; ‘অন্য পাশে থাকবে ইসরাইলি পণ্যের একটি তালিকা। এভাবে ইসরায়েলি পণ্য বর্জন করতে আমাদের সুবিধা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.