মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

এবার ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক

ফিলিস্তিনে নির্বিচারে, পাখির মতোই তো মানুষ মারছে দখলদার ইসরায়েল। সারা বিশ্বে আজ পালিত হচ্ছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন মাওলানা মিজানুর রহমান আজহারি।

ভিডিও বার্তায় আজহারি বলেছেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এ মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

আজহারি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি।

অন্যদিকে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ-এর উদ্যোগে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শতাব্দির এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব।

তিনি বলেন, মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা নির্বিশেষে সকলকে আমি এ গণজমায়েতে অংশ নেয়ার আহবান জানাচ্ছি।

এদিকে গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলার প্রতিবাদে সরব হচ্ছেন বাংলাদেশি ক্রীড়াঙ্গনের তারকারাও। ইতিমধ্যে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদসহ একাধিক ক্রিকেটার ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজে সরাসরি অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।

এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.